আমার একজন খুব মিস্টি বান্ধবীর লেখা এই কবিতা ...
আমি বিশ্বাস করি নিজেকে, তোমার মাঝে;
আমি বিশ্বাস করি তোমাকে, নিজের মাঝে;
স্বপ্ন দেখি তোমাকে নিয়ে, বাস্তবে লড়াই করি নিজের সাথে;
ফুসফুসে লুকোনো তোমার নাম, বুকের মাঝে জমা গান,
কিংবা এক রাশ অভিমান;
যদি হঠাত্ কোনদিন স্তব্ধ হয়ে যায়, যন্ত্রণায় ক্লান্ত আমার হৃদয়,
জানবে তুমি সেদিন, কখনও কোনও রক্তচক্ষুকে পাইনি ভয়;
আসুক ঝড় আসুক বৃষ্টি, এই ভালোবাসা যে তোমারই সৃস্টি;
দেবো না হারাতে এই ভালোবাসা কখনও কোনদিন,
আমি ছিলাম আছি থাকবো তোমারই চিরদিন...
-- অদিতি